নরসিংদী রায়পুরায় ২ কেজি গাঁজা ,৩২ (বত্রিশ) লিটার মদ সহ ২জন গ্রেফতার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নরসিংদী রায়পুরায় ২ কেজি গাঁজা ,৩২ (বত্রিশ) লিটার মদ সহ ২জন গ্রেফতার

  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৬০ Time View

রায়পুরা থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ (দুই) কেজি গাঁজা এবং ৩২ (বত্রিশ) লিটার চোলাই মদ সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

জনাব মোঃ সাফায়েত হোসেন পলাশ অফিসার ইনচার্জ, রায়পুরা থানা, নরসিংদীর এর দিক নির্দেশনায় এসআই/রকিবুল ইসলাম , সংগীয় ফোর্সসহ ইং ০৩/০৫/২০২৪ তারিখ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া বিকাল ৩.৩৫ ঘটিকায় সময় রায়পুরা থানাধীন মির্জাপুর ইউপিস্থ পূবেরচর সাকিনস্থ বাগানবাড়ি জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী আব্দুল কাদের (৪৮), পিতা- মৃত লুৎফর রহমান , সাং- উত্তর চাঁদপুর, থানা- ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর কে ০২(দুই) কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।

এই সংক্রান্ত রায়পুরা থানার মামলা নং- ৪, তারিখ- ০৩/০৫/২০২৪ ইং ধারা- ৩৬(১) সারনিক ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়। এবং একই তারিখ এসআই/ফয়সাল আহমেদ , সংগীয় ফোর্সসহ ইং ০৩/০৫/২০২৪ তারিখ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সন্ধ্যা ৬.০৫ ঘটিকায় সময় রায়পুরা থানাধীন মরজাল ইউপিস্থ মরজাল সাকিনস্থ মরজাল বাসস্ট্যান্ডে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী রহমত আলী (৫০), পিতা- মৃত মুনসুর আলী , সাং-পাচদোনা বাটপাড়া, থানা-মাধবদী, জেলা-নরসিংদী কে ৩২ (বত্রিশ) লিটার চোলাই মদ সহ গ্রেফতার করেন।
এই সংক্রান্ত রায়পুরা থানার মামলা নং- ৫, তারিখ- ০৩/০৫/২০২৪ ইং ধারা- ৩৬(১) সারনিক ২৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।
গ্রেফতাকৃত আসামীদ্বয় কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102