সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ – dainikprothombarta    
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

মোশারফ হোসেন খসরু, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২১২ Time View

আসন্ন সোনারগাঁ উপজেলা নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

আজ (২ মে) বৃহস্পতিবার সকালে নারায়নগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসান উপজেলা প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ করেন।

চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মোহাম্মদ আলী হায়দার পেয়েছেন দোয়াত কলম প্রতীক,মাহফুজুর রহমান কালাম পেয়েছেন ঘোড়া প্রতীক,বাবুল ওমর পেয়েছেন আনারস প্রতীক।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মাসুম চৌধুরী পেয়েছেন তালা প্রতীক, আজিজুল ইসলাম মুকুল পেয়েছেন মাইক প্রতীক, মো: ফয়েজ শিপন পেয়েছেন চশমা প্রতীক ও জাহাঙ্গীর পেয়েছেন টিউবওয়েল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদা আক্তার ফেন্সী পেয়েছেন হাঁস প্রতীক ও শ্যামলী আক্তার ফুটবল প্রতীক।

এছাড়া একজন চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নান্নু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনুর ইসলাম রুমা, এডভোকেট নুরজাহান ও হেলেনা আক্তার এবং পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থি মাহবুব পারভেজ, জহিরুল ইসলাম খোকন হাইকোর্টে রিটের মাধ্যমে প্রার্থীতা পাওয়ায় তাদের প্রতীক বরাদ্দ হবে আগামী ৫ই মে।চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী হায়দার আজ ২ মে ২০২৪ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অফিস থেকে দোয়াত কলম প্রতীক পেয়ে তার প্রতিক্রিয়া ব্যাক্ত করছেন সাংবাদিকদের সামনে । তিনি শতভাগ আশাবাদী যে , সোনারগাঁওয়ের জনগণ তাকে দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন এবং তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে বর্তমান মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সারের সাথে মিলে সোনারগাঁও উপজেলাকে স্মার্ট সোনারগাঁও হিসেবে উপহার দিবেন । তিনি সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছেন আগামী ২১ মে ২০২৪ খৃষ্টাব্দ সোনারগাঁও উপজেলা নির্বাচন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102