বিশ বছর আগে হারিয়ে যাওয়া বাকপ্রতিবন্ধী ভাইকে সোনারগাঁও থেকে ফিরে পেলেন ভাই সুজন – dainikprothombarta    
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বিশ বছর আগে হারিয়ে যাওয়া বাকপ্রতিবন্ধী ভাইকে সোনারগাঁও থেকে ফিরে পেলেন ভাই সুজন

মোশারফ হোসেন (খসরু) নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ২০৪ Time View

বিশ বছর আগে হারিয়ে যাওয়া বাকপ্রতিবন্ধী ভাইকে সোনারগাঁও থেকে ফিরে পেলেন ভাই সুজন।

বিশ বছর আগে হারিয়ে যাওয়া বাকপ্রতিবন্ধী ভাই এটিএম মাসুদ ওরফে খোকা (৩২) কে ফিরে পেয়েছেন তার ভাই সুজন।আজ বুধবার (১মে) সোনারগাঁ উপজেলার বেপারীবাজারে প্রতিবন্ধী খোকাকে তার ভাই সুজনরের হাতে তুলে দেন মেঘনা স্বেচ্ছাসেবী সংগঠন (একটি মানবিক সংগঠন)।

খোকা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড়চাপাa ইউনিয়নে চর তারাকান্দি গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন মাস্টারের ছেলে।

খোকার ভাই সুজন বলেন, আমার ভাই গত বিশ বছর আগে নরসিংদী থেকে হারিয়ে যায়। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এলাকায় আমরা মাইকিং করে ও পোস্টার লাগিয়ে তার কোনো খোঁজ পাইনি। এভাবেই কেটে যায় বিশ বছর। গত মঙ্গলবার ভাইকে খুঁজে পাওয়ার একটি খবর আসে নরসিংদী প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শাকিল এর মাধ্যমে জানতে পারি। তিনি জানান আমার ভাই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ের মেঘনাঘাট আছেন। পরে আজ (বুধবার) আমি ও আমাদের এলাকার মেম্বারকে নিয়ে সোনারগাঁয়ের মেঘনা ঘাট আসি, এখানে মেঘনা স্বেচ্ছাসেবী সংগঠনের শাহাজালাল ও স্থানীয় সেলিম রেজা মেম্বারের মাধ্যমে খোকাকে আমাদের হাতে তুলে দেন। ভাইকে পেয়ে আমি ও পরিবারের সবাই দারুণ খুশি।

মেঘনা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক শাহজালাল বলেন, তাকে আমরা করোনার সময় রাস্তায় দেখতে পাই তখন আমি ও আমার সংগঠনের লোকজন তাকে নিয়ে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলি। ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিবন্ধী খোকাকে তার ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102