রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ জুয়া খেলার সময় হাতেনাতে ৫ জন জুয়াড়িসহ ১০ জনকে আটক – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ জুয়া খেলার সময় হাতেনাতে ৫ জন জুয়াড়িসহ ১০ জনকে আটক

মাশহুরুত জামান বিপ্লব
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৫৪৪ Time View

সোমবার দুপুরে অন্যান্য মামলায় গ্রেফতারকৃত আরো ৫ জনসহ ১০ জন কে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) নজির হোসেন এর নেতৃত্বে এসআই আবু বক্কর সিদ্দিক উপজেলার রামনাথপুর ইউনিয়নের কালসারডারা বাজারে অভিযান চালিয়ে জনৈক জাকারিয়া কাজলের চাতালে জুয়া খেলা অবস্থায় আবদুল্যাহ পুর গ্রামের আবুল হোসেনের ছেলে রুহুল আমিন (৩৭), শাফাতউল্যার ছেলে ছাবেদ আলী (৫২), মৃত আব্দুল কুদ্দুসের ছেলে খলিলুর রহমান (৫২), ফুল মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (৪০),আবুল হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫০) কে গ্রেফতার করে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, জুয়া মামলার ৫ জন আসামী, পীরগঞ্জ থানার নিয়মিত মামলায় গ্রেফতার ১ জন এবং অন্যান্য মামলায় রিমান্ড প্রাপ্ত ৪ জন আসামীসহ মোট ১০ জন আসামীকে সোমবার দুপুরে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102