পিছালো ব্রাকসু নির্বাচন ২১ জানুয়ারি ২০২৬ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

পিছালো ব্রাকসু নির্বাচন ২১ জানুয়ারি ২০২৬

মোঃ মাশরিকুল হাসান সোহেল
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ Time View

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

 

আাবারো তারিখ পরিবর্তন, ব্রাকসু নির্বাচন ২১ জানুয়ারি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ও হল সংসদ (ব্রাকসু) নির্বাচন উপলক্ষে তৃতীয়বারের মতো পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৭টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান সাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

নতুন তফসিল অনুযায়ী ১৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৪ থেকে ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশন অফিসে গিয়ে অথবা ই-মেইলের মাধ্যমে ভোটার তালিকায় আপত্তি জানানো যাবে। ১৭ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীরা ১৮ ও ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও ডোপ টেস্টের রিপোর্টসহ মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২৩ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ/নিষ্পত্তি, মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

 

২০২৬ সালের ২১ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে‌।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102