সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল – dainikprothombarta    
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল

মোঃ মোশারফ হোসেন খসরু,নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৫৮ Time View

সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

গতকাল (২১ এপ্রিল) রবিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে সোনারগাঁ উপজেলা রিটানিং অফিসারের কক্ষে সরাসরি এবং অনলাইনে তারা মনোনয়নপত্র দাখিল করেছেন।

জানাগেছে, আগামী ২১ মে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সোনারগাঁয়ের উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, বর্তমান ভাইস চেয়ারম্যান বাবুল ওমর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী, সোনারগাঁ উপজেলা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আজিজুল ইসলাম মুকুল, সোনারগাঁ প্রোট্রি এসোসিয়েশনের সভাপতি ও ছাত্র নেতা জহিরুল ইসলাম খোকন, সোনারগাঁ শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতি আবুল ফয়েজ শিপন ও কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মাহবুব আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমি, জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট নুরজাহান ও ফরিদা পারভীন শ্যামলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102