হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় দুলাভাই শ্যালিকার মৃত্যু – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় দুলাভাই শ্যালিকার মৃত্যু

হাতীবান্ধা প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৪৪৮ Time View

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় দুলাভাই ও শ্যালিকার মৃত্যু হয়েছেন। এ সময় আরও তিন জন গুরতর আহত হয়েছেন।

রবিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে গতকাল শনিবার (২০এপ্রিল) উপজেলার দীঘিরহাট এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটেছে।নিহতরা হলেন, উপজেলার সিংগীমারী ইউনিয়নের গড্ডিমারী এলাকার আব্দুল কাইয়ুম (৭০) ও মধ্য গড্ডিমারী গ্রামের হানিফ আলীর স্ত্রী জলেখা বেগম (৫০)। এরা দুইজন সম্পর্কে শ্যালিকা দুলাভাই।

জানা গেছে , পাটগ্রামের বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক একটি যাত্রীবাহী ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ভ্যান চালকসহ গুরুতর আহত হয় ৫ জন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে আব্দুল কাইয়ুম ও পরে জলেখা বেগমের মৃত্যু হয়।

এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ আরিফ বলেন, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী চালককে আটক করা সম্ভব হয় নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102