সোনারগাঁয়ে ৭ বছরের শিশুকে পুড়িয়ে হত্যার চেষ্টা – dainikprothombarta    
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সোনারগাঁয়ে ৭ বছরের শিশুকে পুড়িয়ে হত্যার চেষ্টা

মোঃ মোশারফ হোসেন (খসরু),নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৪৪ Time View

নারায়াণগঞ্জের সোনারগাঁয়ে বাড়িওয়ালার সঙ্গে ঝগড়ার জেরে তার ৭ বছরের কন্যাশিশুকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে ভাড়াটিয়া।এ ঘটনায় রবিবার (২১ এপ্রিল ) শিশুটির বাবা বাদী হয়ে ২ জনকে আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিশ এলাকার সুমন প্রধানের ৭ বছরের কন্যা শিশু দোয়াকে আগুন লাগিয়ে হত্যা করার চেষ্টা করেন তার ভাড়াটিয়া সঞ্জয় কুমার পাল ও তার বাবা মনিশংকর পাল।

গত দুই বছর ধরে যশোহর জেলার মনিরামপুর থানার ঢাকুরিয়া এলাকার সুঞ্জয় কুমার তার স্ত্রী- পরিবার নিয়ে সুমন প্রধানের পঞ্চতলা ভবনের তলায় ভাড়া থাকছেন।গত ছয় মাস ধরে ভাড়া না দিয়ে তালবাহানা করে আসছে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে গত ১২ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে বিবাদী সুমনের ৭ বছরের শিশুকন্যা দোয়াকে ডেকে নিয়ে দরজা লাগিয়ে মারধর করে শরীরে নিলাফুলা জখম করে ম্যাচের কাঠি দিয়ে তার জামায় আগুন লাগিয়ে দেয়।

মেয়ের ডাক চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজনের সহায়তায় দরজা খুলে গুরতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনিস্টটিউট হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে গত দেড় মাস ধরে চিকিৎসাধীন অবস্তায় কাতরাচ্ছে।ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী পাষণ্ড সঞ্জয় কুমার পালের দৃষ্টান্তমূল শাস্তি দাবি করেছেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102