ফুলপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ফুলপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার,মোঃ বিল্লাল হোসেন:
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৪ Time View

ময়মনসিংহের ফুলপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্পের সহযোগিতায় ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৫০ জন খামারি অংশ নেন। প্রদর্শনীতে গরু, মহিষ, ছাগল, পাঠা, ভেড়া, ঘোড়া, মুরগি, হাঁস, টিয়া, খরগোশ, বিড়াল, কবুতরসহ বিভিন্ন জাতের পশুপাখি প্রদর্শন করা হয়।

এসময় ৩ ক্যাটাগরিতে ৯ জন ও বিশেষ পুরস্কার হিসেবে ৩ জনসহ মোট ১২ জনকে পুরস্কার প্রদান করা হয়। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. প্রিয়াঙ্কা রাণী পোদ্দারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রেজ্জাক, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102