মশা তাড়ানোর সহজ ঘরোয়া উপায়। – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মশা তাড়ানোর সহজ ঘরোয়া উপায়।

  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৬২ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী।
মশার উৎপাতে অতিষ্ঠ। কত চেষ্টাই না করেছেন মশা দূর করার কিন্তু তাতেও মুক্তি মেলেনি।আপনি চাইলে ঘরোয়া উপায়ে দূর করতে পারেন মশার উৎপাত। চলুন জানা যাক মশা তাড়ানোর সহজ উপায়…

– একটি পাত্রে বা ফয়েল পেপারে অল্প পরিমাণ কফি বিছিয়ে এর ওপর জ্বলন্ত কয়লার ছোট টুকরা রেখে দিতে হবে। এই ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়লে মশা তো দূর হবে সঙ্গে সঙ্গে দূর হবে সব ধরনের পোকামাকড়ও।

– মশার দৃষ্টিশক্তি রয়েছে। এরা বিশেষ কিছু রঙের প্রতি আকৃষ্ট হয়। মশা সাধারণত কালো, লাল এবং নীল রঙ খুব বেশি পছন্দ করে। তাই এর উপদ্রব থেকে বাঁচতে ঘরের মধ্যে তিনটি রঙের পোশাক, আসবাবপত্র, গৃহস্থালী পণ্য পরিহার।

– মশা তাড়াতে প্রাকৃতিক উপায় হিসেবে ব্যবহার করতে পারেন কর্পূর। প্রায় সব ওষুধের দোকানে পাওয়া যায় কর্পূর ট্যাবলেট। এর যথোপযুক্ত ব্যবহারে মশা দূর হবে নিমিষেই।

প্রথমে একটি পাত্রে পানি নিয়ে এর মধ্যে কর্পূর ট্যাবলেটটি ভিজিয়ে রাখতে হবে। তারপর সেটি ঘরের এক কোণে রেখে দিতে হবে। দেখবেন সঙ্গে সঙ্গে মশা দূর হয়ে গেছে। কারণ, কর্পূরের গন্ধ মশা একেবারে সহ্য করতে পারে না।

– রসুনের গন্ধ মশা সহ্য করতে পারেনা। তাই একটি পাত্রে পানি নিয়ে মধ্যে রসুনের কয়েকটা কোয়া ছেড়ে কিছুক্ষণ ফোটাতে হবে। এরপর সেই পানি সারা ঘরে ছিটিয়ে দিতে হবে। তাতেই মশা থাকবে দূরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102