শরনখোলার পুকুরে ইলিশ মাছ। – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শরনখোলার পুকুরে ইলিশ মাছ।

  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১২৩ Time View

জাকারিয়া শাওন শরণখোলা উপজেলা প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদী সংলগ্ন বগী গ্রামের পঞ্চায়েত বাড়ির পুকুরে প্রায় ৭০০ গ্রামের একটি ইলিশ মাছ পাওয়া গেছে।

বুধবার সকালে সুমন পঞ্চায়েত নামের এক ব্যক্তির পুকুরে মাছ ধরার সময় তার জালে ইলিশ মাছটি ধরা পড়ে। পরে তিনি ইলিশ মাছটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েত জানান, সকালে ওই পুকুরে জাল দিয়ে সুমন মাছ ধরছিলেন। এসময় তার জালে ইলিশ ধরা পড়ে। তিনি আরও বলেন, ওই পুকুরে বলেশ্বর নদী থেকে জোয়ার ভাটার পানি চলাচল করতো। একারণে পানির সঙ্গে ইলিশের ডিম অথবা পোনা ভেসে আসতে পারে বলে তিনি ধারনা করছেন।

শরণখোলা মেরিন ফিসারিজ অফিসার রবিউল ইসলাম জানান, নদীর কাছাকাছি পুকুরটি। মনেহয় জোয়ারের পানিতে কোন এক সময় ইলিশের পোনা ঢুকে পড়েছিল। পরে পুকুরের পানিতে নিজেদের মানিয়ে নিয়ে বড় হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102