গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  – dainikprothombarta    
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল 

রফিক হাসান
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭৪ Time View

বিশেষ প্রতিনিধিঃ

গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা মো. ছাদরুল উলা ফকির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে গোপালপুর উপজেলার বড়মা মধ্যপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০০ বছর।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

 

পেশাগত জীবনে তিনি ব্লক সুপারভাইজার (কৃষি উপসহকারী অফিসার) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

শুক্রবার বাদ জুম’আ মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

 

মরহুমের মৃত্যুতে গোপালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102