বিশেষ প্রতিনিধিঃ
গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহর পিতা মো. ছাদরুল উলা ফকির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে গোপালপুর উপজেলার বড়মা মধ্যপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
পেশাগত জীবনে তিনি ব্লক সুপারভাইজার (কৃষি উপসহকারী অফিসার) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার বাদ জুম'আ মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে গোপালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss