ঘাটাইলে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

ঘাটাইলে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

রফিক হাসান 
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৬১ Time View

বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার ছনখোলা উচ্চ বিদ্যালয়ে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মোঃ আব্দুল খালেক দেওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি বেগম, সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

পিঠা উৎসবে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধ চিতইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102