টাংগাইলের ঘাটাইলে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লালু গ্রেফতার  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

টাংগাইলের ঘাটাইলে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লালু গ্রেফতার 

রফিক হাসান
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ Time View

বিশেষ প্রতিনিধিঃ

রবিবার (১১জানুয়ারি) টাঙ্গাইলের ঘাটাইলে লক্ষ্মীন্দর ইউনিয়নের খাজনাগড়া এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ লাল মিয়া ওরফে লালু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত লালু ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে। পুলিশ জানায়, লালু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাগরদীঘি তদন্ত কেন্দ্রের এসআই আমির হামজার নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাকে হাতেনাতে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।

 

এ বিষয়ে সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমির হামজা জানান, স্থানীয়দের কাছ থেকে নির্ভরযোগ্য গোপন তথ্য পেয়ে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। অভিযানে লাল মিয়া ওয়ফে লালুকে ৬ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হই। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

 

 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আইনানুগ প্রক্রিয়ায় তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

এদিকে মাদক ব্যবসায়ীর গ্রেপ্তারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

 

স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ ছিল এবং তার গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় মাদকের প্রভাব কমবে বলে তারা আশা করছেন।

 

তাং- ১২/১/২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102