নওগাঁ সীমান্তে পত্নীতলা বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক-২ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নওগাঁ সীমান্তে পত্নীতলা বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক-২

আরিফ হোসেন
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ Time View

নওগাঁ মান্দা  প্রতিনিধি:

নওগাঁ সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ২ জন চোরাকারবারীকে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক করেছে।

পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, ৭ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪ ঘটিকায় ১৪ বিজিবির দায়িত্ব পালন কালে সাপাহার উপজেলার খঞ্জনপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ পিন্টু মিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫১ এমপি হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলাধীন খঞ্জনপুর গুচ্ছ গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ পুরিয়া ভারতীয় গাঁজা এবং ১টি মোবাইলসহ ২ জন চোরাকারবারী (১) মোঃ বাবুল (৪৫), পিতা-মোঃ তাউজুল, গ্রাম-শামপুর ও পোস্ট-শামপুর, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ (২) মোঃ রিপন (২৮), পিতা-মোঃ আমিনুল ইসলাম, গ্রাম-ধুপিপাড়া, পোষ্ট ও থানা-পার্বর্তীপুর এবং জেলা-দিনাজপুরকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়ের পূর্বক আটককৃত মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সর্বমোট সিজার মূল্য-৪,৯০২.৫/-টাকা।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার ও অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102