শরণখোলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শরণখোলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ

মোঃ কামরুল ইসলাম টিটু 
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৯০ Time View

বাগেরহাট শরনখোলা প্রতিনিধি :

বিএনপি পরিবারের থেকে আমাকে মনোনয়ন দিয়েছে অতএব একটি মাস আমার জন্য পরিশ্রম করবেন আগামী পাঁচ বছর আপনাদের জন্য আমি সেবা করব এমন প্রত্যয় ব্যক্ত করেন শরণখোলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দে। ৬ জানুয়ারি বিকাল ৫ টায় শরণখোলা উপজেলার পাঁচ রাস্তার মোড়ে আল আরাফাহ ইসলামী ব্যাংকের নিচ তলায় কমিউনিটি সেন্টারে  মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় ও সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের মনোনীত প্রার্থী সোমনাথ দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বাগেরহাট জেলা কমিটির সদস্য খান মতিয়ার রহমান, মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবুল, মোড়েলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মেহেদী হাসান, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম, শরণখোলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য তালুকদার মধু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, অধ্যাপক শামীম আহমেদ বাদল, সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন, খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ডাক্তার হুমায়ূন কবির প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আমাদের গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কে আল্লাহতালা জান্নাতবাসী করুন। তিনি আরো বলেন আপনারা সবাই মিলেমিশে ধানের শীষের পক্ষে কাজ করবেন তাহলে তারেক জিয়া যে প্রত্যাশা নিয়ে আমাকে মনোনয়ন দিয়েছে তার সুফল আপনারা পাবেন। অনুষ্ঠানের আগে  বিএনপির প্রার্থী সোমনাথ দে শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের উত্তর কদমতলার বাড়িতে তার একমাত্র ছেলে ৫ জানুয়ারি মৃত্যুবরণ করায় তার কবর জিয়ারত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102