নজিপুরে নিরাপত্তা নিয়ে ব্যবসায়ী-জনগণের সঙ্গে এসপির মতবিনিময় – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নজিপুরে নিরাপত্তা নিয়ে ব্যবসায়ী-জনগণের সঙ্গে এসপির মতবিনিময়

আরিফ হোসেন
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৫০ Time View

 নওগাঁ মান্ডা প্রতিনিধি:

 

গত ৫ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় নজিপুর পৌরসভা বণিক মালিক সমিতির সদস্যবৃন্দ, পৌরসভা মার্কেটের ব্যবসায়ী ও বাজার এলাকার জনগণের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত মতবিনিময় করেন।

 

মতবিনিময় সভায় পুলিশ সুপার নওগাঁ জেলার নজিপুর বাজার এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন যে‌ কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি, এবং মাদক প্রতিরোধে পুলিশের কার্যক্রম জোরদার করা হবে। তিনি উপস্থিত ব্যবসায়ী এবং জনগণকে অপরাধ সংক্রান্ত তথ্য নির্ভীকভাবে পুলিশকে দেওয়ার অনুরোধ করেন। তিনি নজিপুর এলাকার অবৈধ পার্কিং, যানজট ও জনদুর্ভোগ নিরসনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

 

পুলিশ সুপার তার বক্তব্যে আসন্ন গণভোট এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। যেকোনো প্রয়োজনে সরাসরি থানার অফিসার ইনচার্জ এমনকি পুলিশ সুপারকে ফোন করার আহ্বান জানান। সবশেষে তিনি বলেন নওগাঁ জেলার জনগণের জীবন এবং সম্পত্তি নিরাপত্তা বিধানে নওগাঁ জেলা পুলিশের তৎপর রয়েছে।

গুরুত্বপূর্ণ এই মত বিনিময় সভায় নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পত্নীতলা, সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, অফিসার ইনচার্জ পত্নীতলা থানা সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102