নওগাঁর রানীনগরে সড়ক দুর্ঘটনায় সহকারী জজ কোর্টের বেঞ্চ সহকারী আলী হাসান বিদ্যুৎ নিহত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নওগাঁর রানীনগরে সড়ক দুর্ঘটনায় সহকারী জজ কোর্টের বেঞ্চ সহকারী আলী হাসান বিদ্যুৎ নিহত

আরিফ হোসেন
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১০২ Time View

(নওগাঁ) মান্দা উপজেলা প্রতিনিধি :

নওগাঁর জেলার রানীনগর উপজেলার সহকারী জজ কোর্টের বেঞ্চ সহকারী আলী হাসান বিদ্যুৎ (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি পারনওগাঁ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আছাদ আলী সরদারের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মোটরসাইকেল যোগে সকালে কর্মস্থলে যাওয়ার পথে কোর্ট সংলগ্ন বলাকা পেট্রোল পাম্পের সামনে একটি কাকড়া গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের সহকর্মী ও স্বজনরা এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102