বিচারের দাবিতে ফার্মগেট অচল, সড়কে নেমেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বিচারের দাবিতে ফার্মগেট অচল, সড়কে নেমেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৪৪ Time View

নিউজ ডেস্ক :

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। রোববার সকাল আনুমানিক ১০টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে আশপাশের সব রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এতে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির কথা তুলে ধরছেন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুটি পক্ষের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। পরে চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনার পর থেকেই নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন। এর আগেও একাধিকবার একই দাবিতে সড়ক অবরোধ করা হয়। সর্বশেষ রোববার আবারও ফার্মগেট এলাকায় সড়ক অবরোধের মাধ্যমে তারা তাদের আন্দোলন জোরালো করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102