জানুয়ারিতে বাড়বে শীতের দাপট, আঘাত হানতে পারে একাধিক শৈত্যপ্রবাহ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

জানুয়ারিতে বাড়বে শীতের দাপট, আঘাত হানতে পারে একাধিক শৈত্যপ্রবাহ

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২০৪ Time View

নিউজ ডেস্ক :

নতুন বছরের শুরুতেই দেশের আবহাওয়ায় কড়াকড়ি শীতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানুয়ারি মাসজুড়ে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে, কোথাও কোথাও তা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, চলতি জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে, যেখানে তাপমাত্রা ১০ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। পাশাপাশি এক থেকে দুটি শৈত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র রূপ নিতে পারে, যার ফলে তাপমাত্রা ৬ ডিগ্রি থেকে নেমে ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কিংবা লঘুচাপ সৃষ্টির কোনো আশঙ্কা নেই। এ সময় দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকবে। পাশাপাশি দৈনিক গড় বাষ্পীভবন ১.৫০ থেকে ৩.৫০ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩.৫০ থেকে ৫.৫০ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, শৈত্যপ্রবাহের কারণে জানুয়ারি মাসজুড়ে শীতের তীব্রতা বাড়তে পারে। তাই সাধারণ মানুষকে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার প্রভাব পড়তে পারে। এতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বর্তমানে কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে।

প্রথম দিন (২ জানুয়ারি) সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। এদিন রাতে তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (৩ জানুয়ারি)ও সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোর থেকে সকাল পর্যন্ত বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন আসবে না।

রোববার (৪ জানুয়ারি) থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (৫ জানুয়ারি) ও মঙ্গলবার (৬ জানুয়ারি) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি নেই, তবে কুয়াশার প্রভাব অব্যাহত থাকবে। পঞ্চম দিনে রাতের তাপমাত্রা আরও সামান্য কমার আভাস দেওয়া হয়েছে।

এ ছাড়া বর্ধিত পূর্বাভাসে জানানো হয়েছে, জানুয়ারির পরবর্তী দিনগুলোতে সারাদেশেই শীতের মাত্রা আরও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102