৩০ ডিসেম্বর বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে প্রধান বিচারপতির বক্তব্য – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

৩০ ডিসেম্বর বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে প্রধান বিচারপতির বক্তব্য

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ Time View

নিউজ ডেস্ক:

আগামী ৩০ ডিসেম্বর দেশের বিচার বিভাগের শীর্ষ ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উদ্দেশে অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ উপলক্ষে দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ অধিশাখা থেকে জারি করা এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে। স্মারকটি ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

স্মারকে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী ৩০ ডিসেম্বর সকাল ১০টায় সুপ্রিম কোর্টের অডিটরিয়ামে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে অংশ নিতে সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তাদের মনোনীত করা হয়েছে।

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ২৩ ডিসেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শপথ গ্রহণের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102