নওগাঁ জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ২৭ তারিখ রোজ শনিবার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নওগাঁ জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ২৭ তারিখ রোজ শনিবার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরিফ হোসেন
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ Time View

(নওগাঁ)মান্দা প্রতিনিধি:

নওগাঁ জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ২৭ তারিখ রোজ শনিবার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সকল অফিসারবৃন্দের সাথে মামলা তদন্তের অগ্রগতি, তদন্তের মানোন্নয়ন, সময়মতো ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ এবং থানাভিত্তিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় থানায় আগত সাধারণ জনগণ ও সেবা প্রার্থীদের প্রতি পেশাদার, মানবিক ও দ্রুত সেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার, নিরপেক্ষ ও মানসম্মত তদন্ত নিশ্চিতকরণ, জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারকরণ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত মোট ২৯ জন অফিসার ও ফোর্সকে সম্মাননা পুরস্কার প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102