সামাজিক সেবায় বিশেষ অবদান: ‘বিজয় সম্মাননা–২০২৫’ পেলেন মোঃ আবির ইসলাম – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

সামাজিক সেবায় বিশেষ অবদান: ‘বিজয় সম্মাননা–২০২৫’ পেলেন মোঃ আবির ইসলাম

  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৩ Time View

নিউজ ডেস্ক:

সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখা গুণীজনদের সম্মান জানাতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘বিজয় সম্মাননা (Victory Award) 2025’। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যেখানে ইভেন্ট পার্টনার হিসেবে ছিল স্টার মিডিয়া এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল ATN Bangla। পুরো আয়োজনটি উপস্থাপন করে e-Kroy

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সেন্ট্রাল কচিকাঁচা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। সমাজসেবা, গণমাধ্যম, সংস্কৃতি, উদ্যোক্তা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা ব্যক্তিরা এই সম্মাননায় ভূষিত হন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ, মানবসেবা, শিক্ষা, উদ্যোক্তা ও বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে অবদান রাখা গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটি

সম্মাননা গ্রহণের সময় মোঃ আবির ইসলাম বলেন,

“এই স্বীকৃতি আমাকে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রেরণা দেবে। সমাজের পিছিয়ে পড়া নারী ও শিশুদের উন্নয়নে কাজ করে যেতে চাই।”

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বিজয় সম্মাননার মূল লক্ষ্য হলো সমাজে ইতিবাচক পরিবর্তনে অবদান রাখা ব্যক্তিদের উৎসাহিত করা এবং তাঁদের কাজকে আরও বেশি মানুষের সামনে তুলে ধরা।

উল্লেখ্য, Victory Award 2025 আয়োজনটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এই ধরনের সম্মাননা আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102