তারেক রহমানের দেশে আসার স্লোগানে ৩০০ ফিটে বিএনপির বিশাল মিছিল, নেতৃত্বে এম. মনজুরুল করিম রনি – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

তারেক রহমানের দেশে আসার স্লোগানে ৩০০ ফিটে বিএনপির বিশাল মিছিল, নেতৃত্বে এম. মনজুরুল করিম রনি

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ Time View

গাজীপুর প্রতিনিধি:

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দাবিতে গাজীপুর থেকে রাজধানীর ৩০০ ফিট সড়কে বিএনপির এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর–২ আসনের বিএনপি নেতা এম. মনজুরুল করিম রনির নেতৃত্বে এ মিছিলে গাজীপুরের সর্বস্তরের নেতা–কর্মীদের ঢল নামে।

 

বিকেলে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে ৩০০ ফিট এলাকায় একত্রিত হয়। পরে তা রূপ নেয় বিশাল শোডাউনে। মিছিলে অংশগ্রহণকারীরা “ লিডার স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এম. মনজুরুল করিম রনি বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য। তিনি বলেন, গাজীপুরের বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকার জন্য প্রস্তুত।

দলীয় সূত্র জানায়, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102