মার্কিন সংকেত পেলেই হাসিনাকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেবে দিল্লি—সেলিম – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

মার্কিন সংকেত পেলেই হাসিনাকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেবে দিল্লি—সেলিম

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ Time View

নিউজ ডেস্ক:

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে মন্তব্য করেছেন ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার দাবি, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানই ভারতের সিদ্ধান্ত নির্ধারণে মুখ্য ভূমিকা রাখছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে সেলিম এসব কথা বলেন। তিনি জানান, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি বাংলাদেশে ফেরত যাবেন—এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মোদি সরকারের হাতে রয়েছে।

মোহাম্মদ সেলিম প্রশ্ন তুলে বলেন, আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিয়মিত বাংলাদেশ ইস্যুতে কথা বললেও এখন নীরব কেন? তার মতে, এই নীরবতার পেছনে যুক্তরাষ্ট্রের চাপ কাজ করছে। সেলিমের ভাষায়, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার ওয়াশিংটনের স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছে।

এ বক্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত নয়াদিল্লির পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102