‎গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষসহ ৪২জন গ্রেফতার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

‎গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষসহ ৪২জন গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন 
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ Time View

গাজীপুরপ্রতিনিধি:

‎গাজীপুরের জিরানী বাজার এলাকার ড্রিমল্যান্ড আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজের অভিযোগে ২৩জন পুরুষ ও ১৯ নারী যৌনকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

‎গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানা পুলিশ এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

‎গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ স্থানীয় সূত্র জানায়,

‎ সোমবার রাতে জিরানি বাজার এলাকার ড্রিমল্যান্ড গেস্ট হাউজ নামে একটি আবাসিক হেটেলে অভিযান চালায় কাশিমপুর থানা পুলিশ। এসময় ওই হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত সন্দেহে ২৩জন পুরুষ ও ১৯জন নারীকে গ্রেফতার করা হয়।

‎এর আগে ওই আবাসিক হোটেলে আরো তিনবার অভিযান চালায় পুলিশ।

‎ স্থানীয়দের অভিযোগ এসব অনৈতিক কাজের পাশাপাশি মাদকের অভয়আশ্রম হিসেবে গড়ে উঠছে।

‎এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোল্লা খালিদ হাসান জানায়, আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ ৪২জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102