নির্বাচনী সমঝোতায় জমিয়তকে চারটি সংসদীয় আসন ছাড়ল বিএনপি – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নির্বাচনী সমঝোতায় জমিয়তকে চারটি সংসদীয় আসন ছাড়ল বিএনপি

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ Time View

নিউজ ডেস্ক:

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসনে প্রার্থী দেওয়ার সুযোগ দিয়েছে বিএনপি। মঙ্গলবার দলীয় সূত্রে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে মুফতী মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে মাওলানা জুনায়েদ আল-হাবীব জমিয়তের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসন সমঝোতা বিএনপির বৃহত্তর জোট রাজনীতির কৌশলের অংশ, যা নির্বাচনী মাঠে দলটির অবস্থান আরও সুসংহত করতে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102