খুলনায় সন্ত্রাসী হামলার শিকার এনসিপি নেতা, হাসপাতালে ভর্তি – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

খুলনায় সন্ত্রাসী হামলার শিকার এনসিপি নেতা, হাসপাতালে ভর্তি

  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ Time View

নিউজ ডেস্ক:

 

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে এনসিপির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, এনসিপির খুলনা বিভাগের প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের ওপর হামলা চালানো হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

 

ঘটনার পেছনের কারণ এবং হামলাকারীদের পরিচয় জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করছে এবং শিগগিরই আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হতে পারে বলে জানা গেছে।

 

এদিকে এই হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102