ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিলেন আসিফ মাহমুদ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিলেন আসিফ মাহমুদ

  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ Time View

নিউজ ডেস্ক:

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সকাল ১১টার দিকে তিনি ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন।

 

এর আগে গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আরেক ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম।

 

ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো এই আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।

 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার পর আসিফ মাহমুদ ও মাহফুজ আলম কোন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়। কেউ বলছিলেন এনসিপিতে গুরুত্বপূর্ণ পদে যোগ দিতে পারেন, আবার কেউ ধারণা করছিলেন গণঅধিকার পরিষদে যুক্ত হয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হতে পারেন আসিফ।

 

তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে গত ১২ ডিসেম্বর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পষ্ট করে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102