হাদি হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও জবাবদিহির দাবিতে ইনকিলাব মঞ্চের দুই দাবি – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

হাদি হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও জবাবদিহির দাবিতে ইনকিলাব মঞ্চের দুই দাবি

  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ Time View

নিউজ ডেস্ক:

 

হাদি হত্যার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে দুই দফা কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় সরকারের দায়িত্বশীল মহলের স্পষ্ট জবাবদিহি প্রয়োজন।

রোববার (২১ ডিসেম্বর) এক লিখিত বিবৃতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান এই দুই দফা দাবি তুলে ধরেন।

বিবৃতিতে বলা হয়, হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তি ছাড়াও যারা পরিকল্পনা করেছে, সহায়তা করেছে, পালিয়ে যেতে সহযোগিতা করেছে কিংবা আশ্রয় দিয়েছে—এই পুরো চক্রকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে ১২ ডিসেম্বর থেকে এ পর্যন্ত তদন্ত ও বিচার প্রক্রিয়ায় সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্সকে জাতির সামনে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

দ্বিতীয় দাবিতে উল্লেখ করা হয়, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদী শক্তির সহযোগীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে।

ইনকিলাব মঞ্চ হুঁশিয়ারি দিয়ে জানায়, আজকের সংবাদ সম্মেলনে যদি এসব বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়া হয়, তাহলে ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা—উভয়কেই পদত্যাগ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102