কয়রায় দৈনিক নওরোজ সম্পাদকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কয়রায় দৈনিক নওরোজ সম্পাদকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

নুরুল আমিন পলাশ
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ Time View

কয়রা (খুলনা) প্রতিনিধি:

 

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দূরবানীর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা রক্ষায় নওরোজ পত্রিকার নির্বাহী সম্পাদকের নিঃশর্ত মুক্তি জরুরি। সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী উল্লেখ করে তারা ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন কয়রা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের কয়রা প্রতিনিধি শেখ হারুন অর রশিদ, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি শেখ সিরাজুদ্দৌলা লিংকন, দৈনিক খুলনা টাইমসের প্রতিনিধি ইউনুস আলী, দৈনিক সময়ের খবরের প্রতিনিধি মোঃ আল আমিন, দৈনিক নওরোজ প্রতিনিধি নুরুল আমিন পলাশ, দৈনিক আলোর বাংলাদেশ প্রতিনিধি রেজোয়ানুল করিমসহ কয়রা উপজেলার সামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিবর্গ।

১৮ডিসেম্বর ২০২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102