টাংগাইলের ঘাটাইলে বন্যপ্রাণী হাতি ব্যবহার করে সড়কে চাঁদাবাজি অতিষ্ঠ পথচারী – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

টাংগাইলের ঘাটাইলে বন্যপ্রাণী হাতি ব্যবহার করে সড়কে চাঁদাবাজি অতিষ্ঠ পথচারী

রফিক হাসান
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ Time View

বিশেষ প্রতিনিধিঃ

 

রাস্তায় ঘুরছে বিশালদেহের হাতি। সেই হাতির পিঠে বসা জহিরুল। জহিরুলের নির্দেশেই এক পথচারী থেকে আরেক পথচারী ও এক দোকান থেকে আরেক দোকানের সামনে যাচ্ছে হাতিটি। এরপর শুঁড় সোজা এগিয়ে দিচ্ছে কাছে। শুঁড়ের মাথায় টাকা গুঁজে না দেওয়া পর্যন্ত শুঁড় সরাচ্ছে না হাতিটি।

 

এভাবেই অভিনব কৌশলে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি। এতে স্থানীয় পথচারী, গাড়িচালক এর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

বুধবার (১৭ ডিসেম্বর ) দুপুর ২ টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তায় এমন চিত্র দেখা গেছে।

 

সরেজমিনে দেখা যায়, হাতি দিয়ে টাকা তুলছেন জহিরুল। সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে পথচারী, গাড়ি ও ধরন অনুযায়ী ৫০থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে চাঁদা।

 

 

পথচারী আব্দুল মালেক  বলেন,টাকা না দিলে যাবে না। এ ছাড়া দেরি হলে অনেক সময় ঝামেলা হয়। আমরা নিরুপায় হয়ে টাকা দেই।

 

শাজাহান নামে এক মোটরসাইকেল চালক বলেন, এভাবে হাতি দিয়ে চাঁদা তুলতে সড়কে যানজট সৃষ্টি হয়। হাতি দিয়ে এভাবে চাঁদাবাজি বন্ধ করতে জনসাধারণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

 

টাকা নেওয়ার কারণ জানতে চাইলে হাতির পিঠে বসে থাকা জহিরুল বলেন, হাতির ভরণপোষণের জন্য সবাই খুশি হয়ে কিছু টাকা দেয়। টাকা নেওয়ার নিয়ম আছে কিনা জানতে চাইলে কোনো জবাব দেননি ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু সাঈদ বলেন, হাতি বা বন্যপ্রাণী ব্যবহার করে সড়কে চাঁদাবাজি করার সুযোগ নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102