গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার

মোঃ ফরিদ হোসেন 
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ Time View

গাজীপুর প্রতিনিধিঃ 

গাজীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৮ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

১০/১২/২০২৫ গাজীপুর কাশিমপুরে একটি এলাকায় র‍্যাব ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি টেবিলে সাজিয়ে রাখা মাদকদ্রব্য, ধারালো অস্ত্র, গাঁজার বস্তা, ট্যাবলেট, মোবাইল ফোন ও অন্যান্য আলামত সাংবাদিকদের সামনে প্রদর্শন করা হয়।

 

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

 

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এদিকে, যৌথ বাহিনীর এমন অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়রা মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102