কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড – dainikprothombarta    
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড রাজশাহীতে ৮ ডাকাতকে ধরে গণপিটুনি, একজন নিহত রাজশাহীতে ধান খেতে পড়ে ছিল শিশুর মরদেহ, গলায় প্যাচানো বেল্ট সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাহসী নারী নেতৃত্ব মোসাঃ নিলুফা ইয়াছমিন খান  রাজশাহীতে আদালতে হাজিরা দেওয়ার পর হত্যা মামলার আসামি নিখোঁজ রাজশাহী নগরের বর্জ্যে বিষাক্ত নদী-বিল রাজশাহীতে উদ্বোধনের একদিন পর পোশাকের শোরুমের অভিযা সাভারে ঈদকে কেন্দ্র করে জমে উঠছে কেনাকাটা রাজশাহী মহানগর আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে শুভ উদ্বোধনের ব্যানার।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৯ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সংক্রান্ত অপরাধে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ (০২ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর।

অভিযানটি পরিচালিত হয় কালীগঞ্জ উপজেলার কলাপাটুয়া, জামালপুর ও কাপাসিয়া মোড় এলাকায়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোট ২টি মামলা দায়ের করা হয়।

আদালত উক্ত দুই মামলায় অভিযুক্ত ২ জনকে ৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে কোনো অর্থদণ্ড আরোপ করা হয়নি।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই রিগ্যান মোল্লা এবং বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102