গাজীপুরে ভাষা শহীদদের প্রতি এমপি রনি ও জেলা প্রশাসনের শ্রদ্ধা – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

গাজীপুরে ভাষা শহীদদের প্রতি এমপি রনি ও জেলা প্রশাসনের শ্রদ্ধা

মোাঃ ফরিদ হোসেন
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৮ Time View

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুর মহানগরীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এবং জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান।

 

শনিবার দিবাগত রাত ১২টার কিছু আগে সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন ভাওয়াল রাজবাড়ী মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন। রাত ১২টা ১ মিনিটে অমর একুশের প্রথম প্রহরে তারা শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

 

এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

এমপি ও জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ, জেলা পরিষদ, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠন, গাজীপুর প্রেসক্লাব এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

 

পরবর্তীতে সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নামে। হাতে ফুল ও কণ্ঠে একুশের গান নিয়ে শত শত মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে পুরো এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102