আশুলিয়ায় ইউপি সদস্যের উপর হামলা, গাড়ি ভাংচুর, আহত-২ – dainikprothombarta    
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

আশুলিয়ায় ইউপি সদস্যের উপর হামলা, গাড়ি ভাংচুর, আহত-২

মামুন মিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৩ Time View

সাভার উপজেলা প্রতিনিধি:

মাদক, চাঁদাবাজি এবং আধিপত্যের জেরে আশুলিয়ায় ইউপি সদস্যদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় জহির ও তার সহযোগীদের বিরুদ্ধে।

বুধবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদে এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইউপি সদস্য মোন্তাজ উদ্দিন জানায়, বেশ কিছু দিন ধরে এলাকায় মাদক এবং চাঁদাবাজ বিরোধী কার্যক্রম চলমান রয়েছে। এসবের বিরুদ্ধে বিভিন্ন সমাবেশ র‍্যালি এবং সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করছেন ইউপি সদস্য মোন্তাজ উদ্দিন ও তার সহযোগিরা।

এরই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জেরে বুধবার বিকেলে ধামসোনা ইউনিয়ন পরিষদে গাড়িবহরে হামলা এবং ভাংচুর চালানো হয়। এসময় ২ জন আহত হয়।

 

 

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ২৩ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়।

 

অভিযোগের পরিপ্রেক্ষিতে সঠিক তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102