সাভার উপজেলা প্রতিনিধি:
মাদক, চাঁদাবাজি এবং আধিপত্যের জেরে আশুলিয়ায় ইউপি সদস্যদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় জহির ও তার সহযোগীদের বিরুদ্ধে।
বুধবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইউপি সদস্য মোন্তাজ উদ্দিন জানায়, বেশ কিছু দিন ধরে এলাকায় মাদক এবং চাঁদাবাজ বিরোধী কার্যক্রম চলমান রয়েছে। এসবের বিরুদ্ধে বিভিন্ন সমাবেশ র্যালি এবং সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করছেন ইউপি সদস্য মোন্তাজ উদ্দিন ও তার সহযোগিরা।
এরই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জেরে বুধবার বিকেলে ধামসোনা ইউনিয়ন পরিষদে গাড়িবহরে হামলা এবং ভাংচুর চালানো হয়। এসময় ২ জন আহত হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ২৩ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সঠিক তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানায় পুলিশ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss