মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু – dainikprothombarta    
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মতবিনিময় ও মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে দুর্গাপুরে পান বরজে অগ্নিকাণ্ড   ভুয়া নোটারি তালাকে তৃতীয় বিয়ে পড়ালেন কাজী দোয়ারাবাজারে গণভোটের পক্ষে অবস্থান নেওয়ায় মার্কাজ মসজিদের ইমামকে হেনস্তা মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু মেয়াদোত্তীর্ণ খেজুরে সরিষার তেল, জয়দেবপুরে ৬ দোকানকে জরিমানা সখিপুরে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত, আটক ১ রাজশাহী যুবদলে ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার গাজীপুরে ভাষা শহীদদের প্রতি এমপি রনি ও জেলা প্রশাসনের শ্রদ্ধা

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

সাখাওয়াত হাসান 
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি :

 

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা–রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম শক্তি সরদার (৭০)। তিনি কৃষ্ণপর গ্রামের বাসিন্দা এবং মৃত বাল্লাক সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো. আলামিন (২৫) গুরুতর আহত হন। তিনি তারাপুর গ্রামের বাসিন্দা এবং মো. নয়ন উদ্দিনের ছেলে। আহত অবস্থায় তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102