গাজীপুরে সনাতনী সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত – dainikprothombarta    
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে সনাতনী সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মতবিনিময় ও মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে দুর্গাপুরে পান বরজে অগ্নিকাণ্ড   ভুয়া নোটারি তালাকে তৃতীয় বিয়ে পড়ালেন কাজী দোয়ারাবাজারে গণভোটের পক্ষে অবস্থান নেওয়ায় মার্কাজ মসজিদের ইমামকে হেনস্তা মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু মেয়াদোত্তীর্ণ খেজুরে সরিষার তেল, জয়দেবপুরে ৬ দোকানকে জরিমানা সখিপুরে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত, আটক ১ রাজশাহী যুবদলে ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার

গাজীপুরে সনাতনী সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর-এ সনাতনী সম্প্রদায়ের সাথে নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম মঞ্জুরুল করিম রনি, যিনি গাজীপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

সভায় সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি সকলের মতামত গুরুত্বসহকারে শোনেন এবং আগামী দিনে সমাধানের আশ্বাস প্রদান করেন।

বক্তারা বলেন, সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রেখে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার এবং সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বাচন পরিচালনা কমিটি, গাজীপুর-১ এবং সার্বিক সহযোগিতায় ছিল কেন্দ্রীয় ফুলবাড়ীয়া কালী মন্দির, জয়দেবপুর বাজার, গাজীপুর।

সভা শেষে উপস্থিত সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102