সখিপুরে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত, আটক ১ – dainikprothombarta    
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মেয়াদোত্তীর্ণ খেজুরে সরিষার তেল, জয়দেবপুরে ৬ দোকানকে জরিমানা সখিপুরে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত, আটক ১ রাজশাহী যুবদলে ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার গাজীপুরে ভাষা শহীদদের প্রতি এমপি রনি ও জেলা প্রশাসনের শ্রদ্ধা ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে গনকটুলি সড়কে চাঙ্গা নেতা মানিকের মাদক বানিজ্য গাজীপুরে সদর থানা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত  ভাষা দিবসে রায়পুরে শহীদ মিনারে এমপি আবুল খায়ের ভূঁইয়ার শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কয়রা প্রেসক্লাবের আলোচনা সভা  আশুলিয়া থানার আয়োজনে মাদক ইভটিজিং ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা।

সখিপুরে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত, আটক ১

মোঃ আবু বকর সিদ্দিক (অপু)
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩ Time View

সখিপুর প্রতিনিধিঃ 

 

টাঙ্গাইলের সখিপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে চোর চক্রের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তাকে আটক করেছে স্থানীয় জনগণ। আহত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ পুড়ে চামড়া বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোর প্রায় ৪টার দিকে উপজেলার বেতুয়া গ্রামের পুকুরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে ট্রান্সফরমার চুরি করতে এসে চোরেরা ট্রান্সফরমারের মেইন লাইন কেটে দেয়। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ভেবে খুঁটি ব্যবহার করে ট্রান্সফরমার খুলতে গেলে চোর চক্রের দুজন বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় একজনকে মৃত ভেবে অপর সহযোগীরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে বিকট শব্দের পর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেহরির পর এলাকাবাসী ট্রান্সফরমারের কাছে গেলে একজনকে নিচে পড়ে থাকতে দেখে গ্রামবাসী। পরে পুলিশে খবর দেওয়া হয়।

আটক ব্যক্তির নাম তাজুল ইসলাম (পিতা: বিল্লাল হোসেন)। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার শ্যামগাতি গাবগাছি এলাকায় বলে জানা গেছে।

সখিপুর পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ) সহকারী প্রকৌশলী মো. আল আমিন বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছেন। আহত তাজুল ইসলাম বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, “বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা হয়েছে, আসামী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102