
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করেছে।
২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
১. রেজাউল করিম (৪৮), পিতা: মোহাম্মদ আজহার আলী। তার স্থায়ী ঠিকানা গাজীপুর সদর থানার চান্দনা এলাকায়।
২. মোঃ মুক্তার হোসেন (৪৫), পিতা: মোঃ জামাল উদ্দিন। তার স্থায়ী ঠিকানা বাসন থানার ভোগড়া (পেয়ারা বাগান) এলাকায়।
বাসন থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সিআর পরোয়ানাভুক্ত আসামী হিসেবে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।