
দোয়ারাবাজার সুনামগঞ্জঃ
মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি কে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
আটককৃতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের ইন্তাজ আলী”র ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) লক্ষীপুর ইউনিয়নের চকিরঘাট গ্রামের ফয়েজ উদ্দিন”র ছেলে শামিনুল ইসলাম (২৫)
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিসের সামনে অভিযান পরিচালনা করে তাদের কে আটক করা হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার জানান “আটকৃত দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন । মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।