দুর্গাপুরে বিএনপি নেতাকে শোকজ – dainikprothombarta    
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময় রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট: আদালতে মামলা, তদন্তে পিবিআই দুর্গাপুরে বিএনপি নেতাকে শোকজ ‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ‎ ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী সভা  কালিয়াকৈরে মালবাহী ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত   অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর পক্ষে জেলা জিয়া পরিষদের ধানের শীষের প্রচারণা  গাজীপুরে বিএনপি প্রার্থী রনির বিশাল গণমিছিল ও নির্বাচনী শোডাউন রাজশাহী-২ আসনে মিনুর পক্ষে বিশাল প্রচার মিছিল রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

দুর্গাপুরে বিএনপি নেতাকে শোকজ

সাখাওয়াত হাসান 
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা ভঙ্গ ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলার এক ইউনিয়ন বিএনপির নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত রাজশাহী-৫ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিজ্ঞ বিচারক।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সিনিয়র সিভিল জজ ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিজ্ঞ বিজ্ঞ বিচারক কারণ দর্শনো নোটিশে এই আদেশ দেন।

 

অভিযুক্ত বিএনপি নেতা মাহাবুবুর রহমান সান্টু রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি।

 

কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, রাজশাহীর একটি অনলাইন গণমাধ্যমের সোস্যাল পেইজে গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিওতে নির্বাচনী প্রচারণাকালে মাহবুবুর রহমান সান্টুকে উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওতে তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে কেন্দ্র করে বিতর্কিত ও হুমকিসূচক মন্তব্য করেন বলে অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102