বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটির ব্যতিক্রমী ক্রীড়া উৎসব – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটির ব্যতিক্রমী ক্রীড়া উৎসব

  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ Time View

অনলাইন ডেস্ক:

শিশুদের সঙ্গে নেচে–গেয়ে দিন উদযাপন, বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটির ব্যতিক্রমী ক্রীড়া উৎসব

বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটির উদ্যোগে শিশুদের জন্য অনুষ্ঠিত হয়েছে এক আনন্দঘন ও মানবিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সংস্থাটির তত্ত্বাবধানে পরিচালিত বাটারফ্লাই স্কুল-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ক্রীড়া, সাংস্কৃতিক পরিবেশনা ও সামাজিক কার্যক্রম মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে শিশুদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটির কার্যনির্বাহী সদস্যরাও শিশুদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন। শিশুদের সঙ্গে নেচে–গেয়ে আনন্দ ভাগ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটিপ্রতিষ্ঠাতা ও মহাসচিব মোঃ আবির ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান মোঃ আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ এবং কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমিন

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবির ইসলাম বলেন,

“আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ। তাদের সুস্থ শরীর, সুন্দর মন ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে খেলাধুলা ও আনন্দের কোনো বিকল্প নেই। বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটি সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে আছে এবং ভবিষ্যতেও শিক্ষা, পুষ্টি ও সামাজিক উন্নয়নে কাজ করে যাবে।”

ভাইস-চেয়ারম্যান মোঃ আবুল হাসান তার বক্তব্যে বলেন,

“শিশুদের সঙ্গে সময় কাটানো এবং তাদের আনন্দে অংশ নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। এই শিশুরাই একদিন সমাজ ও দেশকে নেতৃত্ব দেবে। আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের পক্ষ থেকে এই শিশুদের পাশে সব সময় দাঁড়ানোর অঙ্গীকার করছি।”

খেলাধুলা শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার পেয়ে শিশুদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ দেখা যায়।

অনুষ্ঠানের সর্বশেষ পর্বে সকল অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। খাবার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। উপস্থিত অভিভাবক, শিক্ষক ও অতিথিরা এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটি দীর্ঘদিন ধরে নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102