ধুনটে জামায়াত মহিলা বিভাগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ধুনটে জামায়াত মহিলা বিভাগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

রবিউল ইসলাম রবি
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ Time View

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার কান্তনগর চরপাড়া এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিভাগের দায়িত্বশীলা লাকি আক্তারের সভাপতিত্বে এবং সহকারী রুহানি জান্নাতের সঞ্চালনায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ধুনট উপজেলা আমির অধ্যাপক আমিনুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী কথা নয়, কাজের মাধ্যমে রাজনীতি করতে চায়। ক্ষমতায় থাকি বা না থাকি—মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার। ইসলামী আদর্শের আলোকে মানবকল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে সচেতন ভূমিকা রাখার জন্য।

জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফিরোজ আহম্মেদ, কালেরপাড়া ইউনিয়ন আমির আবুল কাসেম, কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের দায়িত্বশীলা সাজেদা সামাদ, জেলা দায়িত্বশীলা ডা. মাসুদা করিম, জেলা কর্মপরিষদ সদস্য ও ধুনট উপজেলা কেয়ারটেকার নুরুন্নাহারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102