নওগার মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নওগার মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা।

আরিফ হোসেন মান্দা
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৯২ Time View

(নওগাঁ) উপজেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও খোলা পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাট বাজারে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় আনন্দ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে খোলা পরিবেশে চানাচুরসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রির দায়ে রবীন্দ্রনাথ নামে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। অভিযানে সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিল।

এ সময় ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ভবিষ্যতে যেন আর কোনো অবস্থাতেই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি না করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের ভ্রাম্যমান অভিযান পর্যায়ক্রমে চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102