শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎রিমা ইসলাম
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৪২ Time View

বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা, পৌর ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎ ১৯ জানুয়ারী (রোজ সোমবার) বিকাল ৫ টার সময় বেলকুচি উপজেলার প্রাণ কেন্দ্র চালাবাজার জাতীয়তাবাদী দল বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎ উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, পৌর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ কাইয়ুম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল, আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বেলকুচি মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রামানিক, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ মোখলেসুর রহমান, পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক মোঃ এন্তাজ আলী প্রামানিক, পৌর বিএনপি’র অন্যতম নেতা ডাক্তার আবুল হাশেম সাজু, মোঃমানিক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির শাকিল, পৌর যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আসমাউল শেখ, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সহ বিএনপি,যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ।

‎ আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102