বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা কুচকাওয়াজ ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা কুচকাওয়াজ ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 রিমা ইসলাম
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ Time View

বেলকুচি প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন তামাই প্রভাকর বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, নৃত্য পরিবেশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে ব্যজ পরিয়ে দেন ছাত্র ছাত্রীরা, পরে কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।

বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পায়রা অবমুক্ত করণ ও বেলুন ফেস্টুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উক্ত খেলার প্রধান অতিথি বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান।

 

২৪,শে জানুয়ারি শনিবার সকালে তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তামাই প্রভাকর বিদ্যানিকেতন পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সামসুল হক খান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অব বাংলাদেশ এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. এম আসাদুল হক, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব ফজলার রহমান তালুকদার, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সোলায়মান হোসেন মোল্লা, বেলকুচি থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন, তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরকার, প্রভাকর বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী ও মাঠের চারদিকে হাজার হাজার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102