আস-সুন্নাহ একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠিত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

আস-সুন্নাহ একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

রবিউল ইসলাম রবি 
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৫২ Time View

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

মাওলানা মুফতি কাওছার আহমেদ পরিচালিত আস-সুন্নাহ একাডেমির শুভ উদ্বোধন আজ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। দ্বীনি শিক্ষার আধুনিক রূপায়ণ ও ছেলে-মেয়েদের জন্য সহিহ ও নির্ভরযোগ্য দ্বীনি ইলম শিক্ষাদানের লক্ষ্যে একাডেমিটি কার্যক্রম শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ধুনট কওমী ওলামা পরিষদের সভাপতি ও শ্যামবাড়ী দারুল হুদা কওমী মাদ্রাসার মুহিতামিম কে এম সুলতান মাহমুদ।

প্রধান মেহমান তাঁর বক্তব্যে বলেন,

“বর্তমান সময়ে দ্বীনি শিক্ষাকে যুগোপযোগী পদ্ধতিতে উপস্থাপন করা অত্যন্ত জরুরি। সহিহ আকিদা ও আমলের ভিত্তিতে সন্তানদের গড়ে তুলতে হলে নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। আস-সুন্নাহ একাডেমি ইনশাআল্লাহ সেই দায়িত্ব সুচারুভাবে পালন করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে কুরআন-সুন্নাহর আলোয় গড়ে তুলবে।”

তিনি আরও বলেন, দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার সমন্বয় সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে পারে এবং অভিভাবকদের এ ধরনের প্রতিষ্ঠানের প্রতি আরও সচেতন হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন—

মাওলানা আরিফুল্লাহ (ইমাম, বাজার মসজিদ),

মাওলানা মাসুদুর রহমান সুমন (ধুনট),

মাওলানা আতিকুর রহমান (মিয়াপাড়া),

মাওলানা মাসউদুর রহমান (চালাপাড়া),

মাওলানা আসদুজ্জামান নুর,

মাওলানা রবিউল ইসলাম রবি (বিশ্বহরিগাছা,সাংবাদিক )

মাওলানা হেলাল উদ্দিন সাইফী (সোনামুখি) এবং

মাওলানা ফরহাদুজ্জামান (সোনামুখি)।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ওলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য মুরুব্বিবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, আস-সুন্নাহ একাডেমি দ্বীনি শিক্ষা বিস্তারে একটি আদর্শ ও আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102